× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

রংপুরে দূঃশ্চিন্তায় আলু চাষীরা

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে আবহাওয়া অনুকূল থাকায় এবার এ অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কিন্তু এই ভালো ফলন চমকে দিয়েছে কৃষককে। সেই সাথে বাড়িয়ে দেয় লোকসান হবার দুঃশ্চিন্তাও। পরপর কয়েকবার লোকসান গুনে নিঃস্ব হবার সেই স্মৃতি আজো নিরবে কাঁদায় কৃষকদের । তাই আলুর এই মওসুমে রাজনৈতিক অস্থিরতা বন্ধ এবং পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ ও দাম নির্ধারণের দাবি প্রান্তিক চাষিদের।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, রংপুরের ৮ জেলায় প্রাথমিকভাবে ১ লাখ ৫৬ হাজার হেক্টর জমিতে আলু আবাদের টার্গেট করা হয়েছিল। কিন্তু এবার টার্গেট ছাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৪৬৩ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।

কৃষি বিভাগ ও চাষিরা জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ৫১ লাখ ১ হাজার ২৪২ মেট্রিক টন আলু উৎপাদনের টার্গেট নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রংপুর জেলায় ৫২ হাজার ১৮৫ হেক্টর, দিনাজপুর জেলায় ৪৩ হাজার ১০০, ঠাকুরগাঁ জেলায় ২২ হাজার ৭৬০, নীলফামারী জেলায় ২২ হাজার ৪১৫, পঞ্চগড় জেলায় ১০ হাজার ১৫২, গাইবান্ধা জেলায় ১০ হাজার ৩৫, কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ৬৬৬ এবং লালমনিরহাট জেলায় ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

কৃষকরা বলছে, আবাদের শেষ পর্যন্ত এই আবহাওয়া থাকলে প্রতি হেক্টর জমিতে ২৯.৭৫ মেট্রিক টন আলু উৎপাদন হবে। গত মৌসুমে এই অঞ্চলে ১ লাখ ৬৫ হাজার ৫২৯ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল, যা থেকে আলু উৎপাদন হয়েছিল ৪৫ লাখ ৩১ হাজার ৩১৩ মেট্রিক টন।

কৃষি অফিস জানায়, আলু চাষের জন্য সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। দিনে গড়ে তাপমাত্রা সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বোচ্চ ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। আবাদের শুরু থেকে শীত বেশি পড়লে তাপমাত্রা কমে যায় এবং এ অবস্থা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলে আলুর আবাদ ভালো হয়। এবার সেই আবহাওয়া আছে এই অঞ্চলে।

কৃষকরা বলছে, প্রতি ২৪ শতক জমিতে খরচ হয় ১৫ হাজার টাকা। আলু হয় ২৫ থেকে ৩০ বস্তা। সে অনুযায়ী কমপেক্ষে প্রতি বস্তা আলুর দাম ৮শ টাকা হলে লোকসান হবে না। কিন্তু সেই দাম আদৌ পাব কিনা তা নিয়ে নিয়ে শঙ্কা কাটছে না আমাদের।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মকবুল হোসেন জানান, রংপুর বিভাগের আট জেলায় এ বছর আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আর ফলনও হয়েছে বাম্পার। তবে, ন্যায্য মূল্য নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকরা। যদি চাষীদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হয় তাহলে সবজি চাষে কৃষকরা আগ্রহ হারাতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..