× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

রংপুরে জমে উঠেছে হারাগাছ পৌরসভা নির্বাচন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

৫ মার্চ প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবারে ভিন্ন আমেজ সৃষ্টি হয়েছে হারাগাছ এলাকায়।

রাজনৈতিক দলের নেতা কর্মীরা দলীয় মনোমালিন্য ভুলে গিয়ে নিজ নিজ দলের প্রার্থীদের সাথে কাজ শুরু করেছেন। নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকায় প্রতিটা ভোদারের দরজায় কড়া নারছেন প্রার্থীরা।

আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে হারগাছ পৌরসভার নির্বাচন। এবারে হারাগাছ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন আওয়ামী মনোনীত প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, বিএনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদাকাত হোসন ঝন্টু।

নির্বাচনী এলাকা ঘুরে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিড়ি শিল্প খ্যাত হারাগাছে মূলত বিড়ি মহাজন কেন্দ্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিড়ি কারখানার মালিকদের সমর্থনের উপর সাধারণ ভোটাররা অনেকটাই নির্ভর করেন। সেই সাথে (হানাফি এবং আহলে হাদিস) ধর্মীয় একটি বিষয় ভোটের সময় কাজ করে। এছাড়াও টাকার ছড়াছড়ি তো থাকছেই। বর্তমানে ভোটারদের মাঝে তিন প্রার্থীকে নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিএনপির সাবেক এমপি শিল্পপতি আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা এবং জাপার সাবেক এমপি করিম উদ্দিন ভরসার ভাগিনা মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।

পাশাপাশি বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশির নির্বাচনি এলাকায় আ.লীগের হাকিবুর রহমান মাস্টার নৌকা প্রতীক নিয়ে এবং দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় তারও জনপ্রিয়তা রয়েছে অনেকটাই। অপরদিকে বর্তমান মেয়র সাদাকাত হোসেন ঝন্টু মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত মেয়াদে এলাকার সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে তিনিও ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। মূলত এই তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। হারাগাছ পৌর এলাকার বাসিন্দা মাজাহারুল ইসলাম বলেন,

ভোটের সমিকরণে ঝন্টুর একটা রিজার্ভ ভোট আছে কিন্তু দলীয় প্রতীকে ভোট হওয়ায় তা ভেস্তে যেতে পারে। ওই এলাকার ভোটার আব্দুল মতিন বলেন, হারাগাছে ভরসা পরিবারের একটা ঐতিহ্য রয়েছে।

এ কারণে বিএনপির রিজার্ভ ভোটের পাশাপাশি জাপাসহ সাধারণ ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মোনায়েম হোসেন ফারুক। এদিক থেকে পিছিয়ে নেই আ.লীগ প্রার্থী হাবিকুর রহমান মাস্টার। হারাগাছের অনেক প্রতিষ্ঠিত বিড়ি কারখানার মালিক ছাড়াও বর্তমান সংসদ সদস্য টিপু মুনশী এমপির


এ ক্যটাগরির আরো খবর..