× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রংপুরে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। পরে নগরীতে একটি বিশাল শোভাযাত্রা বের করা ছাত্রলীগ ।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, সহ-সভাপতি ইদ্রিস আলী, দেলোয়ার তালুকদার, নবীউল্লাহ পান্না, এ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জাসেম-বিন-হোসেন জুম্মন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুবলীগের জেলা আহ্বায়ক এইচএম রাশেদুন্নবী জুয়েল, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের পরের রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, রংপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ৮ উপজেলা সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের কার্যালয়ে আলোকসজ্জার আয়োজন করা হয়।আ


এ ক্যটাগরির আরো খবর..