শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে একের পর এক আলোচিত ও বিছছিন্ন ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।
আজ দুপুরে ডিআইজির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কোনিও হত্যাকান্ডসহ তিনটি পৃথক ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্ঠতা রয়েছে বলে জানিয়েছেন জাপানি নাগরিক হত্যাকান্ডের তদন্ত কমিটির প্রধান ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর। ডিআইজি সাংবাদিকদের বলেন, সরকারকে কূটনৈতিক চাপে রাখতে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা ও কাউনিয়া উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মাদাসার খাদেম হত্যাসহ রংপুরের বাহাই সম্প্রদায়ের পরিচালক নুরুল আমিনকে গুলি করে আহত করার পেছনে এই জঙ্গি সংগঠন জরিত রয়েছে।
এ বিষয়ে গ্রেফতার হওয়া জেএমবির অন্যতম সদস্য ও মামলার প্রধান আসামী মাসুদ রানা ৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও আসামীর জবানবন্দী সুত্র ধরে বেশ কিছু আলমত উদ্ধার করেছে তদন্ত কমিটি। এ ঘটনায় গ্রেফতারকৃত মহানগর বিএনপি নেতা রাশেদউন নবী বিপ্লব ও হুমায়ুন কবীর হিরা কারাগারে আটক রয়েছেন। তবে, ধোয়াসার জাল দ্রুত ভেদ করে প্রকৃত আসামীরা আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।