× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

রংতুলির শেষ আঁচড় শেষে শুরু বরণ উৎসব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের প্রতিমাগুলোর রংতুলির শেষ আঁচড়ে ব্যস্ত সময় কাটিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব দুর্গাপুজা। দুর্গা দেবীর আগমনের অপেক্ষার প্রহর শেষ করে উপজেলার মন্ডবে মন্ডবে চলছে ভক্তি আরাধনা। তোড়ন নির্মান ও পুজা মন্ডবগুলোতে নানা রংয়ে সাজিয়েছেন পুজা উদযাপন কমিটির লোকজন।

আড়ম্বরপূর্ণ পরিবেশে দুর্গাদেবীকে বরণ করতে উপজেলায় এবার ৫১ টি মন্ডবে চলছে এ ধর্মীয় উৎসব। ইতোমধ্যে উপজেলার ৫১টি পুজা মন্ডবে সরকারিভাবে ও সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে। প্রতিটি মন্ডবে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র প্রশাসনিক ব্যবস্থা। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিগেন বাবু জানান, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সম্প্রীতির ভাবে আমাদের উৎসব পালন করে থাকি। প্রতিবারের ন্যায় এবারও ভালভাবেই আমাদের ধর্মীয় উৎসব পালন করতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি পুজা মন্ডবে সরকারি সাহায্য দেওয়া হয়েছে। যাতে করে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি শান্তিপ্রীয় ভাবেই এ উৎসব শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..