× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

যৌবন কিভাবে ধরে রাখবেন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ এই মূলাধার ও স্বাধিষ্ঠান চক্রের সঙ্গে গোনাডস্‌(Gonads)গ্রন্থিগুলি অর্থাৎ শুক্রাশয়(Testes) বা ডিম্বাশয়(Ovaries) সম্পর্কিত।

এই গোনাডস্‌ গরমের দেশে ছেলেদের ১৩ বৎসর বয়সে আর মেয়েদের ১২ বৎসর বয়সে বিকশিত হতে শুরু করে। কিন্তু শীতের দেশে ছেলেদের ১৫ বৎসর বয়সে আর মেয়েদের ১৪ বৎসর বয়সে বিকশিত হতে শুরু করে। এই গ্রন্থি বিকশিত হতে শুরু করলে ছেলেমেয়েদের স্নায়ুকোষ ও স্নায়ুতন্তুতে তার প্রভাব পড়ে ও চিন্তাধারায় পরিবর্তন আসে। এই সময় তাদের মনে কাম প্রবণতাও জাগতে শুরু করে। মানবদেহে গোনাডস্‌ কাজ করা শুরু করলে তাদের মনে এই পরিদৃশ্যমান জগতের প্রতি একটা বিশেষ আকর্ষণ জন্মে। এই কারণে যারা জাতিষ্মর এই বয়সে তাদের মন থেকেও অতীত জীবনের সব স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। গোনাডস্‌ গ্রন্থি থেকে হর্মোন ক্ষরণ স্বাভাবিক হ’লে,-

*ছেলেমেয়েদের কর্তব্যপরায়ণতা বাড়বে ও
*বৌদ্ধিক বিকাশ হবে।

ছেলেমেয়েদের ১৫ থেকে ১৭ বৎসর বয়সে গোনাডস্‌ যদি স্বাভাবিকের চেয়ে বেশী সক্রিয় হয় তবে তাদের মধ্যে,-

*বিচারশীল মানসিকতা তৈরী হবে,
*স্বাধীন চিন্তাধারা জাগবে,
*বিশ্বভ্রাতৃত্ব বোধের ভাবনা জাগবে।

আর স্বাভাবিকের চেয়ে কম সক্রিয় হলে তাদের মধ্যে জাগবে,-

*ক্রূরতা, দয়াহীনতা।
*তারা হবে অসামাজিক, ভাবজড়তায় আবদ্ধ।
*তারা হারিয়ে ফেলবে অন্যায়ের বিরুদ্ধে, ভাবজড়তার বিরুদ্ধে লড়াই করার নৈতিক সাহস।

মৎস্যেন্দ্রাসন, শলভাসন, যোগমুদ্রা, গোমুখাসন, জানুশিরাসন ও আম্ভসীমুদ্রা নিয়মিত অভ্যাস এই গ্রন্থিগুলির ত্রুটি দূর করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..