× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যৌন উত্তেজক ট্যাবলেট বিদেশি মদ ভারতীয় গাঁজা ফেনসিডিল ও কসমেটিক্স সামগ্রী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
যৌন উত্তেজক ট্যাবলেট

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদ্রকদ্রব্য এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট (সুপার ভিডালিস্তা) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ( ২৫ জুলাই) দিনব্যাপী বিজিবি এর টহলদল মাসিলা ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩০,৩২,০০০/-(ত্রিশ লক্ষ বত্রিশ হাজার)টাকা।
যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..