× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

যোগ ব্যায়াম তরুণদের অস্বস্তিকর বিধ্বংসী নেশা থেকে দুরে রাখবে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  তরুণদের বিপথগামী করছে মাদক, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন মরণনেশা। একমাত্র শরীরচর্চা, যোগব্যায়ামই পারে তরুণদের এসব অস্বস্তিকর বিধ্বংসী মরণনেশা থেকে দুরে রাখতে। বললেন ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আনন্দম ইনস্টিটিউট অব যোগ আয়ুর্বেদ এন্ড যৌগিক হসপিটাল আয়োজিত ‘আদর্শ জীবন গঠনে যোগাভ্যাসের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেহ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। যোগ অনুশীলনে মানুষ পাপমুক্ত থাকে। নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে প্রাণের শক্তি সঞ্চারিত হয়, সমাজের পাপাচার, মাদক, হানাহানি থেকে দুরে থাকা যায়। শরীর ও মন সুস্থ না থাকলে ধর্ম, কর্ম, ইহলোকিকতা কোন পথই ঠিক মত চলে না। সকল মানুষের জন্য যোগাভ্যাস গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়টিকে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের কারিকুলামে আনার উদ্যোগটি সরকার নিবে। প্রতিটি বিদ্যালয়ে ড্রিল বা পিটির ব্যবস্থা রয়েছে কিনা তা মনিটরিং করবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নিজস্ব মাঠ এর ব্যবস্থা করবে। মন্ত্রী সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান।

আনন্দম ইনস্টিটিউট অফ যোগ

যোগ ইনস্টিটিউট এর পরিচালক যোগী পিকেবি প্রকাশ প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি পরিমল চন্দ্র গুহ, অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, যোগী এডভোকেট ড. জে.কে. পাল, আমেরিকান প্রবাসী বাঙালি হিন্দু ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চক্রবর্তী, যোগী ধীরেন্দ্রনাথ বারুরী প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..