× Banner
সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

ভারত প্রতিনিধি

যে ২ কারণে হত্যা করা হয়েছে এমপি আনারকে

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
নৌকা প্রার্থী আনারের হ্যাটট্রিক জয়লাভ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এ হত্যাকাণ্ডের পেছনে ২টি কারণ খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ভারতীয় পুলিশের চার সদস্য ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় ভারতীয় দূতাবাস হয়ে তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে যান এবং সেখানে বৈঠক করেন। দুই দেশের পুলিশের বৈঠকে বিষয়গুলো সামনে আসে।

শুক্রবার এমপি আনারের হত্যায় জড়িত আসামিদের জিজ্ঞাসাবাদের সময় থাকা একাধিক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মোটিভ দুইটি হচ্ছে- চরমপন্থীদের পোষা রাগ, স্বর্ণ চোরাচালানের আধিপত্য নেওয়া।

এমপি আনোয়ারুল আজিম ওই অঞ্চলের চরমপন্থীদের বিভিন্ন সময় ক্রসফায়ারসহ নানাভাবে ‘শায়েস্তা’ করিয়েছেন। এমপির ওপর পোষা রাগ ছিল চরমপন্থীদের। আর এমপি আনার হত্যার প্রধান খুনি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) অন্যতম শীর্ষ নেতা।

এ ছাড়া কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য ছিল সংসদ সদস্য আনোয়ারুল আজিমের। তাকে সরিয়ে না দিলে স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না শাহীন। তাই কলকাতায় স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিতেই এমপিকে হত্যা করায় শাহীন। কলকাতার বড় একটা স্বর্ণ পার্টির সঙ্গে মিটিং করানো হবে এই কথা বলে শিমুল, এমপি আনারকে কলকাতা নিয়ে যায়। একজনের কাছে অনেক স্বর্ণের বিস্কুট আছে, একথা বললেই এমপি আনার সেখানে যেতে রাজি হন।

অন্যদিকে, শাহীন এমপি আনারের কাছে ৫০ কোটি টাকা পেত। সেই টাকা সরকার দলীয় এমপি আনার পরিশোধ করছিলেন না।


এ ক্যটাগরির আরো খবর..