× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

যে ছয় খাবার স্তন ক্যানসার প্রতিরোধ করে

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: গবেষণায় বলা হয়, কিছু খাবার রয়েছে যেগুলো ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। তেমনি স্তন ক্যানসার প্রতিরোধ করবে এমন কিছু খাবারও রয়েছে।

গবেষণায় বলা হয়, যেসব নারী বেশি সবজি খান, ফল খান এবং প্রতিদিন ৩০ মিনিট হাঁটেন, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি কম থাকে। বোল্ডস্কাই ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে ক্যানসার প্রতিরোধী খাবারগুলোর নাম।

. হলুদ

হলুদের উপকারিতা বলে শেষ করা যাবে না। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়, হলুদের মধ্যে টিউমারের সঙ্গে লড়াই করার শক্তি রয়েছে। এর মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান প্রদাহ প্রতিরোধে সাহায্য করে।

. রসুন

রসুন যে স্তন ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে বিষয়ে গবেষকরা অনেকটাই নিশ্চিত। রসুনের মধ্যে থাকা অ্যালিওয়ান সালফাইড ফ্রি রেডিকেলস কমাতে সাহায্য করে। এটি ক্যানসার কোষ গঠন ব্যাহত করে।

. ব্রকলি

স্তন ক্যানসার প্রতিরোধে ব্রকলি আরেকটি চমৎকার খাবার। গবেষণায় বলা হয়, ব্রকলির মধ্যে এমন উপাদান রয়েছে, যেটি টিউমারের বৃদ্ধিকে ব্যাহত করে। তাই খাদ্যতালিকায় এই খাবার রাখতে পারেন।

. আনার

এই মজাদার ফলটি স্তন ক্যানসার প্রতিরোধে বেশ ভালো কাজ করে। এর মধ্যে রয়েছে ক্যানসার প্রতিরোধী উপাদান।

. আপেল

শুধু আপেল নয়, আপেলের খোসাও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। আপেলের খোসার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিকর উপাদান। এটি ক্যানসার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে।

. মাছ

স্তন ক্যানসার প্রতিরোধে মাছ একটি উৎকৃষ্ট খাবার। তবে এ উপকারিতা পেতে অবশ্যই আপনাকে ফরমালিনমুক্ত মাছ খেতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..