× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

যেসব খাবার মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আমরা কি শুধু পেট ভরার জন্যই খাবার খাই? না তা নয়। খাবার শরীরের শক্তি জোগাতে সাহায্য করে; মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে। আর মস্তিষ্ক তো সব কাজের উৎস, তাই না? কিছু খাবার রয়েছে, যেগুলো মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ইয়াহু হেলথ জানিয়েছে মস্তিষ্ক তীক্ষ্ণ করবে এমন কিছু খাবারের নাম।

. ব্লুবেরি

ব্লুবেরির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মস্তিষ্কের চাপ কমায়। শেখার ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়।

. সাইট্রাস ফল

লেবু বা কমলাজাতীয় খাবার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। এ ধরনের সাইট্রাসজাতীয় ফল দৈনন্দিন খাদ্যতালিকায় রাখুন। গবেষণায় বলা হয়, যেসব লোক প্রতিদিন সাইট্রাস ফল খান, তাঁদের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়।

. বাদাম

কাঠবাদামে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন-ই, মোনোস্যাচুরেটেড চর্বি, ভিটামিন এবং মিনারলে। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। কাঠবাদাম মস্তিষ্কের জন্য খুব ভালো খাবার। দ্য জার্নাল অব নিউট্রিশনের একটি গবেষণায় বলা হয়, খাদ্যতালিকায় কাঠবাদাম রাখলে এটি মস্তিষ্কের কোষের বৃদ্ধি ভালো করে।

. কফি

কফির মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় বলা হয়, নিয়মিত কফি পান স্মৃতিভ্রম রোধ করে। তবে এর মধ্যে ক্রিম ও চিনি যোগ না করাই ভালো হবে।

. ডিম

ডিম মস্তিষ্কের কোষ ভালো করতে সাহায্য করে। ডিমের ভিটামিন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে; এটা স্নায়ুকেও সুস্থ রাখে।


এ ক্যটাগরির আরো খবর..