× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

যেভাবে মাড়ি ফোলা কমাবেন

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: সাধারণ সমস্যা হলেও মাড়ি ফোলা বেশ বিরক্তিকর। এ সময় মাড়ি সাধারণত লাল বা বেশি গোলাপি রঙের হয়ে যায়। আর ব্যথা তো রয়েছেই। ব্রাশ করার সময় আঘাত লেগে ফোলা মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।

জিনজিভাইটিস, সংক্রমণ, অপুষ্টি, গর্ভাবস্থা ইত্যাদি কারণে মাড়ি ফোলার সমস্যা হয়। এ ছাড়া ধূমপান, তামাকজাত দ্রব্য গ্রহণ, ভুলভাবে দাঁত ব্রাশ করা ইত্যাদি বিভিন্ন কারণেও মাড়ি ফোলার সমস্যা হয়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি জানিয়েছে মাড়ির ফোলা ভাব দূর করার কিছু ঘরোয়া উপায়ের কথা।

লবণপানি

মাড়ির ফোলা দূর করতে লবণ হতে পারে একটি চমৎকার ঘরোয়া উপাদান। এটি মুখের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে প্রতিরোধ করে এবং সংক্রমণের সঙ্গে লড়াই করে।

  • নরম ব্রিসলের টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার পর কয়েক সেকেন্ডের মধ্যে লবণ লাগিয়ে ঘষুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ কুলি করে নিন। প্রতিদিন একবার এটি করুন।
  • আধা অথবা এক চা চমচ লবণ হালকা গরম পানিতে মেশান। মাড়ির ফোলা কমাতে দিনে দুবার এই পানি দিয়ে মুখ কুলি করুন।

হলুদ

মাড়ির ফোলা দূর করতে হলুদও একটি ভালো ঘরোয়া উপাদান। এর মধ্যে রয়েছে কারকিউমিন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান ব্যথা ও ফোলা ভাব কমাতে কাজ করে।

  • এক চা চামচের এক-চতুর্থাংশ হলুদের গুঁড়া নিন। গুঁড়ার মধ্যে সামান্য হালকা গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন।
  • পরিষ্কার আঙুল দিয়ে এই পেস্ট মাড়িতে মাখুন। পাঁচ মিনিট রাখার পর আলতোভাবে এক মিনিট ম্যাসাজ করুন।
  • হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

প্রতিদিন দুবার করে এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করুন।


এ ক্যটাগরির আরো খবর..