× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

যুব বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ভারত।

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পচেফস্ট্রমে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনার অসাধারণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় ভারতীয় দল। অপরাজিত থাকা যশস্বী ১১৩ বলে ১০৫ রান করেন।

৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংস। অন্যদিকে দিব্যাংশ অপরাজিত থাকেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসটি ৬টি চারে সাজানো। এর আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার মোহাম্মদ হুরাইরার (৪) উইকেট হারায় পাকিস্তান।

৩৪ রানের মাথায় শূন্য রানে বিদায় নেন ফাহাদ মুনির।  ৭৭ বলে ৫৬ রান করে ওপেনার হায়দার আলী বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে দলের অধিনায়ক রোহেল নাজির ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলে কিছুটা হাল ধরেন।

মোহাম্মদ হারিস করেন ২১ রান। ভারতের সুশান্ত মিশ্র তুলে নেন ৩ উইকেট। ২ উইকেট করে ঝুলিতে পুরেছেন কার্তিক তিয়াগি ও রবি বিষ্ণু। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভারতের যশস্বী জসওয়াল।


এ ক্যটাগরির আরো খবর..