যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত H. E. Mr. Pham Viet Chien ও মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সর্বশেষ অনুর্ধ ১৯ বিশ্বকাপে বাংলাদেশ অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। ক্রিকেট, ফুটবল, হকি, আর্চারী বাংলাদেশের সম্ভাবনাময় খেলা। তিনি আরও বলেন, ভিয়েতনাম সাথে পর্যটন বিষয়ে বাংলাদেশ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। প্রতিমন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মোট জনসংযুব-ও-ক্রীড়া-প্রতিখ্যার এক তৃতীয়াংশ যুবক। আমাদের যুব সমাজ খুবই মেধাবী।

আমরা তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিভিন্ন ট্রেডে আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষন প্রদান করছি। আমরা দুদেশের যুব বিনিময় কার্যক্রমসহ আমাদের দক্ষ ও কর্মঠ জনশক্তি রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। আমরা ক্রীড়ার উন্নয়নে দুদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।

রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার প্রথমদেশ হিসেবে ব ভিয়েতনামকে বাংলাদেশের স্বীকৃতি জানানোর গৌরবময় স্মৃতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কে ভিয়েতনাম সফরের উষ্ণ আমন্ত্রন জানান। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।