× Banner
সর্বশেষ
আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

নিউজ ডেস্ক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড

মালে (মালদ্বীপ), ১৮ মার্চ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলকে মালদ্বীপ সরকার স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করেছে। বাংলাদেশের ক্রীড়ার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের বিশেষ সহযোগিতার জন্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্ধুরাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় এ পুরস্কার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি।’ তিনি আরো বলেন, এ স্বীকৃতি আমাকে বাংলাদেশ এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।’

‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে আরো পুরস্কার পেয়েছেন শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা। এছাড়া ‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডসসহ বিশ্বসেরা ক্রীড়াবিদগণ।


এ ক্যটাগরির আরো খবর..