× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
যুব ও ক্রীড়ার অনুদান

করোনাভাইরাস প্রতিকার করতে সরকার বন্ধ করে দিয়েছে সবকিছু। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। সরকার তাদের সাহায্য করতে নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। আজ (বুধবার) কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। যার মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।’

এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..