× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক

যুব ও ক্রীড়া উপদেষ্টাকে স্মারক উপহার দিলেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
যুব ও ক্রীড়া উপদেষ্টাকে স্মারক উপহার

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁর হাতে স্মারক উপহার তুলে দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে স্মারক তুলে দেন তিনি।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুরে গিয়েছিলেন উপদেষ্টা। স্মারক তুলে দেওয়ার সময় এসিসি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

এর আগে দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাকি সব দেশের প্রতিনিধিদের সঙ্গে মিরপুরে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি এবং এসিসি চেয়ারম্যান।

ম্যাচের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেডিয়ামে থেকে খেলা উপভোগ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের শেষদিকে বিসিবি সভাপতিকে নিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাকে স্মারক তুলে দেন নাকভি।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭৫ রানের জয় পায় সফরকারীরা।


এ ক্যটাগরির আরো খবর..