× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

যুবরাজ নতুন মাইলফলকে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন যুবরাজ সিং। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যুবরাজ সিং এক হাজার রান পূর্ণ করেন।

চার অ্ঙ্কের ঘরে পৌঁছতে যুবরাজের প্রয়োজন ছিল ৭ রান। মাশরাফির করা ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে মিড উইকেটে পুল করে এক রান নিয়ে হাজার রান পূর্ণ করেন বাহাতি এ ব্যাটসম্যান। তবে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তার ইনিংসকে। ১৫তম ওভারের পঞ্চম বলে মিডউইকেটের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে সৌম্যের হাতে তালুবন্দি হন যুবরাজ (১৫)।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তার রান ১ হাজার ২২৩। এরপরই আছেন সুরেশ রায়না (১১৩৬)।  তিনে থাকা রোহিত শর্মার এখন পর্যন্ত রান ১ হাজার ১২১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। ক্যানসারে আক্রান্ত হয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে থাকলেও ফিরে এসে যুবরাজ নিজের জাত চিনিয়েছেন। ঘরোয়া লিগগুলোতে দাপটের সঙ্গে এখনও খেলে যাচ্ছেন ভারতীয় দলে। ব্যাট হাতে এক হাজার রানের পাশাপাশি এখন পর্যন্ত ২৫ উইকেট নিয়েছেন বাহাতি এ স্পিনার।


এ ক্যটাগরির আরো খবর..