সিলেট নগরীর শাহপরাণ (রা.) থানাধীন চকগ্রাম থেকে মো. কবির মিয়া (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ ডিসেম্বর সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ (রা.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
কবির মিয়া জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার পিতা মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহ পরাণের চকগ্রামের সোহেল মিয়ার বড়িতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।
স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়, ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার কথা বলে বিদায় নিতেন তিনি।