× Banner
সর্বশেষ
বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

কমলগঞ্জে পিতার উপর অভিমান করে পুত্রের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকায় বিষপানে এক সেলুন কর্র্মীর মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকার রন শব্দকরের ছেলে সেলুন কর্মী রঞ্জন শব্দকর (১৫) গত শুক্রবার রাতে তার পিতার উপর অভিমান করে রাতের কোন এক সময়ে পরিবারের সবার অজান্তে বিষপান করে। তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুন) সকালে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সংবাদ জানানো হয়েছে। সেখানেই ইউডি মামলা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..