× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ বন্ধ না হলে আমরা নিঃশেষ হয়ে যাব – কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
যুদ্ধ বন্ধ না হলে আমরা নিঃশেষ হয়ে যাব

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে আমরা নিঃশেষ হয়ে যাব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

রোববার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বিদ্যমান শস্য বিনাসের তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত কিংবা চীন কিংবা যুক্তরাষ্ট্র এদের অর্থনীতি অনেক বড়। তাদের সহ্য করার ক্ষমতা আছে। আমাদের অর্থনীতি ছোট। মাত্র ৪০ বিলিয়ন ডলার। এই টাকা যদি শেষ হয়ে যায় আপনি ওষুধ কোথায় পাবেন? প্রয়োজনীয় যে কাঁচামাল, সেগুলো কোথায় পাবেন? কাজেই সেটাকে সেভিংসের জন্য, দেশটাকে একটা স্বস্তিতে রাখার জন্য এই পদক্ষেপ (জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি) নেওয়া হয়েছে।

সারের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সারের দাম তেমন বৃদ্ধি করিনি। শুধু ইউরিয়ার কম ব্যবহারের জন্য ডিএপি ১৬ টাকা করেছি, যার মধ্যে ডিএপির মধ্যে ১৮ ভাগ ইউরিয়া আছে। সেটা হলেও আমনের ওপর তেমন প্রভাব পড়বে না। বৃষ্টি হলে আমন উৎপাদন সঠিক থাকবে, সবজিতেও প্রভাব পড়বে না। সবজি বহনে ট্রাকের ভাড়া বাড়বে। এতে দাম আরও বাড়বে এবং মানুষের ভোগান্তি বাড়বে। ভোক্তাদেরও কষ্ট হবে। কিন্তু উৎপাদনে আমার মনে হয় না তেমন একটা প্রভাব পড়বে। আমরা চিন্তিত বোরো নিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..