× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেক্স

যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ শুরু : ইউক্রেন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ শুরু : ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় মাস অতিবাহিত হতে চলেছে। চলছে রুশ ও ইউক্রেন সেনাদের তুমুল যুদ্ধ। যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক লোক হতাহতের পাশাপাশি অনেক ইউক্রেন ও রাশিয়ার সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এবার যুদ্ধে নিহত রুশ সেনাদের মরদেহ সংগ্রহ করা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনে নিহত রাশিয়ান সেনাদের লাশ কিয়েভের বাইরে একটি রেল ইয়ার্ডে আনা হচ্ছে এবং একটি রেফ্রিজারেটেড ট্রেনে রাখা হচ্ছে। রুশ সেনাদের লাশ নিজ দেশে তাদের স্বজনদের কাছে ফেরত পাঠাবে ইউক্রেন সরকার।

ইউক্রেনের প্রধান বেসামরিক ও সামরিক যোগাযোগবিষয়ক কর্মকর্তা ভলোদিমির লিয়ামজিন বলেন, রুশ সেনাদের বেশিরভাগ লাশ পাওয়া গেছে কিয়েভ অঞ্চলে। এ ছাড়া চেরনিহিভসহ আরও কয়েকটি অঞ্চলেও পাওয়া গেছে তাদের লাশ।

তিনি আরও বলেন, ইউক্রেনজুড়ে অন্যান্য অঞ্চলে অবস্থান করা রেফ্রিজারেটেড ট্রেনগুলো একই কাজে ব্যবহার করা হচ্ছে।

যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি, তবে গত ২৪ ফেব্রুয়ারি হামলা চালানোর পর থেকে অধিক সংখ্যক রুশ সেনার মৃত্যু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি অস্বস্তিকর ব্যাপার হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..