× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করার পালা: আইনমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গেল বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী। বিকেলে কসবা উপজেলায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া আসেন তিনি।

এসময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবেন না তা মনে করি না। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে। আর যদি তারা একেবারেই সংসদে না যান তাহলে জনগণই দেখবে তাদের পরিণতি কি হয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই। টিআইবির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলবো না। এর আগে শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দেন। পাশাপাশি নৌকা থেকে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, শাহবুদ্দিন বেগ ও শাখাওয়াত হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..