× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘যুদ্ধমন্ত্রী’ শিশানি নিহত- আইএসের স্বীকৃতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষ নেতা ও ‘যুদ্ধমন্ত্রী’ ওমর শিশানির নিহতের খবর নিশ্চিত করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি জানায়, ইরাকের দক্ষিণ মসুলের শিরকাত শহরে প্রচারাভিযানের সময় তার মৃত্যু হয়।

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শিশানি গত মার্চে নিহত হয়েছেন। পেন্টাগন জানায়, উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত হয়ে পরে ৪ মার্চ শিশানির মৃত্যু হয়েছে।

তবে পেন্টাগনের এ দাবি নাকচ করে দিয়েছে আমাক নিউজ। আমাক নিউজের ওয়েবসাইটে বলা হয়, মসুল শহর পুনরুদ্ধারে প্রচারাভিযান চালানোর সময় তার মৃত্যু হয়।

শিশানিকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন। শিশানির আসল নাম তারখান বাতিরাসভিলি হলেও তিনি ওমর চেচেন নামেই পরিচিত ছিলেন। আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদীর সামরিক উপদেষ্টা ছিলেন তিনি।

গত বছর শিশানির বিষয়ে তথ্য দিতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।


এ ক্যটাগরির আরো খবর..