× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করতে যাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যটি জানিয়েছে, সম্প্রতি ইরানের ক্ষেপনাস্ত্র প্রকল্পে সহায়তার অভিযোগে ইরান, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক আরোপ করতে যাচ্ছে ওবামা প্রশাসন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জুলাইয়ে পরমাণু কর্মসূচি সীমিতকরণে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে ঐতিহাসিক চুক্তি হয়েছে তার আওতায়, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ক্ষেপনাস্ত্র প্রকল্পে জড়িত তাদের কালোতালিকাভূক্তির ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের।

এদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরণের পদক্ষেপটি দেশটির সর্বোচ্চ নেতা পরমাণু চুক্তির লঙ্ঘন হিসেবেই বিবেচনা করবেন।

গত ১৫ ডিসেম্বর জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ১০ অক্টোবর ইরান মধ্যম পাল্লার যে ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে, সেটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। আর এ পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের লঙ্ঘন।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত জুলাইয়ে পরমাণু কর্মসূচি সীমিতকরণে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। এ চুক্তির ফলে জাতিসংঘ ও পশ্চিমাদেশগুলি ইরানের ওপর থেকে আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলতে শুরু করে।


এ ক্যটাগরির আরো খবর..