× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

যুক্তরাষ্ট্র আ.লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়াসহ দলের আরো ৭ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

এছাড়াও সাজ্জাদুর রহমানের ছেলে লৎফর রহমান সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার কেন্দ্রীয় নির্দেশনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকর্তা, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..