× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকের গুলিতে ২ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
usa police

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৃহস্পতিবার একটি বাসভবনে বন্দুক হামলায় দুজন নিহত এবং আরেকজন আহত হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারে দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১ টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’ খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলেও তাদের একজন মারা যায়। তৃতীয় জনের বেঁচে থাকার আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা, ‘যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোন না কোনভাবে তারা একে অপরের পরিচিত ছিল।’ গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..