× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য প্রায় ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে ইউক্রেনকে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
যুক্তরাজ্য প্রায় ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে ইউক্রেনকে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনকে আরও প্রায় ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য।

ব্রাসেলসে ন্যাটো ও জি-৭ নেতাদের বৈঠকে জনসন ইউক্রেনীয় সৈন্য এবং পাইলটদের বেতন প্রদানে অর্থ সহায়তা হিসেবে ২ কোটি ৫০ লাখ পাউন্ডের (তিন কোটি ৩০ লাখ ডলার) তহবিলও ঘোষণা করবেন।

এ ছাড়া যুক্তরাজ্য সরকার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে ওই অঞ্চলে ইউক্রেনীয় এবং রাশিয়ান ভাষার সার্ভিসকে সহায়তা করার জন্য ৪১ লাখ পাউন্ড প্রদান করবে।

জনসন বলেন, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে যুক্তরাজ্য আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবে। এই সংকটের এক মাসে আন্তর্জাতিক সম্প্রদায় একটি প্রশ্নের মুখোমুখি হয়েছে- আমরা ইউক্রেনে স্বাধীনতার শিখা জ্বালিয়ে রাখতে পারি নাকি এই শিখা নিভে যাওয়ার ঝুঁকি নেবে ইউরোপ ও বিশ্ব।

ব্রিটেন বলেছে, ইতোমধ্যে যুক্তরাজ্য ইউক্রেনীয় বাহিনীকে প্রায় ৪ হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..