যুক্তরাজ্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় বিমানবন্দরে মন্ত্রীপরিষদের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা তাকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, আজ সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ফ্লাইটি স্থানীয় সময় বিকাল ৩.৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক পৌছানোর কথা রয়েছে।

যুক্তরাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রীর সাথে রয়েছে ডা. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমূখ।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।