× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

যারা সরকারি সম্পত্তি ধংস করেছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করছে যোগী

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

নাগরিকতা সংশোধন আইন আর রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী নিয়ে দিল্লীতে তুমুল হাঙ্গামার সৃষ্টি হয়েছে। আরেকদিকে উত্তর প্রদেশের কয়েকটি জেলায়ও চরম হাঙ্গামা হচ্ছে। উত্তর প্রদেশের বেশ কিছু জেলায় পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গৌতম বুদ্ধ নগরে বড় আমলারা জেলার পরিস্থিতি নিয়ে নজর রাখছেন।

আরেকদিকে শান্তিপূর্ণ প্রদর্শনের নামে লখনউ পুলিশের উপর পাথর ছোঁড়া হয়েছে। পুলিশও প্রদর্শনকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করেছে আর কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। লখনউতে পুলিশের গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই উগ্র প্রদর্শনে এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। লখনউ এর সীতাপুর রোডে শিয়া কলেজের সামনে উগ্র প্রদর্শনকারীরা থানায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ ভিড়কে ছত্রভঙ্গ করতে হাওয়ায় গুলি চালায়। বিক্ষোভকারীরা লখনউ এর পরিবর্তন চৌকে দুটি মিডিয়া ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

লখনউতে নাগরিকতা সংশোধন আইন নিয়ে হওয়া প্রতিবাদে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছিলেন, উত্তর প্রদেশ সমেত লখনউতে যারা হিংসাত্মক প্রদর্শন করেছে, তাঁদের চিহ্নিত করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ঘোষণা দেয়ার পর তা কার্যকর করতে সময় লেগেছে মাত্র দুদিন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গণতন্ত্রে হিংসার কোন জায়গা নেই। সংশোধিত নাগরিকতা বিলের অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। যোগী আদিত্যনাথ বলেন, এই নিয়ে সমাজবাদী পার্টি, কংগ্রেস আর বামপন্থী দল গুলো চরম ষড়যন্ত্র করে গুজব ছড়িয়ে চারিদিক অশান্ত করছে। যোগী বলেন, এই মামলায় রাজনৈতিক রুটি পাকানো বন্ধ করুন।

উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে খবর ভিডিও ফুটেজ দেখে দেখে দাঙ্গাবাজ চিন্নত করে ইতি মদ্ধ্যে মুজাফফর নগরের ৫০ টি দকান সিল করে দেয়া হয়েছে। উত্তরপ্রদেশের ২১ টি জেলায় কাল বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। উত্তরপ্রদেশ সরকারের দাবী যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দেবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..