যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদেরকে ঘৃণা জানাই -নৌপরিবহন প্রতিমন্ত্রী

যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদেরকে ঘৃণা জানাই -নৌপরিবহন প্রতিমন্ত্রী

যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদেরকে ঘৃণা জানাই, কারণ বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না। দুর্গোৎসবকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে  নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরো এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

আজ ঢাকায় লালবাগস্থ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো তত বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে উন্নত ও স্মার্ট বাংলাদেশ যখন হবে; তখন আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরো বেশি বর্ণিল হবে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতায় থাকার ফলে বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।