× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

যারা জ্বালাও-পোড়াও করছে তারাই সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা ঘটাচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ বিভিন্ন হত্যাকাণ্ডকে গুপ্ত হত্যা আখ্যায়িত করে এর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ অভিযোগ করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে।

তিনি বলেন, ‘এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে যারা নির্বাচন ঠেকাতে গিয়ে মানুষ হত্যা করেছে, যারা সরকার উৎখাতের নামে ২০১৫-তে মানুষ হত্যা করেছে, তারাই এর সাথে সম্পৃক্ত।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপি-জামায়াত এরাই নানা রূপে নানা কথা বলে এ সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীর সহযোগিতা চাই। সকলকে এ ব্যাপারে আরও সচেতন হয়ে যারা এ ধরণের ক্রিমিনাল তাদেরকে ধরিয়ে দেয়ার আহ্বান জানাই।’


এ ক্যটাগরির আরো খবর..