× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণে ৪৫ বছর ধরে প্রদীপ জ্বালিয়েও প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে যামিনী বালা সেনের বিদায়

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ আগস্ট, ২০২০
যামিনী বালা সেনের বিদায়

সুব্রত ঘোষঃ বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের ও প্রধানমন্ত্রীর কল্যাণ কামনা করে পূজা দিতেন এবং আগস্ট মাসে শোক পালন করতেন বঙ্গবন্ধু ভক্ত যামিনী বালা সেন।
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার ইচ্ছা ছিল পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্বশিকারপুর গ্রামের ৮১ বছরের বৃদ্ধা যামিনী বালা সেনের। তবে সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেলো। প্রধানমন্ত্রীকে দেখার শেষ ইচ্ছা পূরণ হলো না বঙ্গবন্ধু ভক্ত যামিনী বালা সেনের।
গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসায় প্রতি বছর পূজা-অর্চনার মধ্য দিয়ে শোক দিবস পালনকারী যামিনী বালা সেন। তাঁর ছেলে সত্যেন চন্দ্র সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সত্যেন চন্দ্র সেন জানান, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পূর্বশিকারপুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে তার মায়ের মৃতদেহ দাহ করা হয়। আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বরে শেষকৃত্য অনুষ্ঠান হবে। ইতোপূর্বে তার মা শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু গত ১০ আগস্ট থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হন।
তিনি আরও জানান, আফসোস শুধু আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ হলো না। তিনি আশায় বুক বেঁধে ছিলেন প্রধানমন্ত্রীকে একবার নিজ চোখে দেখবেন। কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমার মা যেন স্বর্গবাসী হন, ভগবানের কাছে সেই কামনাই করি।
সত্যেন সেন বলেন, প্রতিবছর শোকের মাসে মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য শোক পালন করতেন। এবার তিনি শয্যাশায়ী থাকায় নিজে আয়োজন করতে পারেননি, তবে বিছানায় শুয়ে শুয়ে শোক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার নির্দেশেই এবার আমরা গত ১৭ আগস্ট বাসায় এই শোক দিবসের অনুষ্ঠান করি। এখন থেকে মায়ের অনুপস্থিতিতেই আমরা সন্তানরাসহ পরিবারের সদস্যরা মিলে শোক দিবস পালন করবো। মৃত্যুর আগে মা এ বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন।
সেই সংবাদে মৃত্যুর আগে তার শেষ চাওয়া বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ দেখার কথা জানা যায়। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে বছরের পর বছর তিনি বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণ কামনায় প্রদীপ জ্বালিয়ে, দূর্বা, ফুলসহ নানা উপকরণ দিয়ে নারায়ণ পূজাসহ বিশেষ প্রার্থনা করতেন।


এ ক্যটাগরির আরো খবর..