× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

যানবাহনের ফিটনেস সনদ সব জেলা থেকে নেওয়া যাবে -ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা: দেশের যে কোন জেলা থেকে যানবাহনের ফিটনেস সনদ প্রদানের উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া ব্যক্তি মালিকানাধীন গাড়ির ফিটনেস সনদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে দুই বছর পরপর যানবাহনের ফিটনেস সনদ গ্রহণ করতে হবে।

আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর প্রধান ও প্রকল্প পরিচালকদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক সভা শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী জানান, আগামী মাসে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ছয়লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নয়নের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে তিনি জানান। তিনি বলেন, যে সকল ঠিকাদার সময়মতো সড়ক নির্মাণ ও মেরামত কাজ শুরু করেন না কিংবা সময়ক্ষেপণ করেন, তাদের কার্যাদেশ বাতিল-সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

সরকার প্রায় তিন লাখ দক্ষ গাড়িচালক তৈরির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্ত্রী এ সময় সাংবাদিকদের জানান।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৭৭ ভাগ। এ পর্যন্ত ২৩টি স্প্যান স্থাপন করা হয়েছে। ঢাকা মহানগরীর যানজট নিয়ন্ত্রণে মেট্রোরেল রুট-৬ এর নির্মাণ কাজ ইতোমধ্যে ৪২ ভাগ শেষ হয়েছে বলেও তিনি জানান।

 সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, বিআরটিএ’র চেয়ারম্যান ড. মোঃ কামরুল আহসান, বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ এহছানে এলাহী, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান-সহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..