পাটকেলঘাটায় কিডনি রোগে যুবকের অকাল মৃত্যু

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরায় কিডনি রোগে আক্তারুল ইসলাম গাজী (২৫) নামে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। সে থানার রাঢ়ীপাড়া গ্রামের বিলাত গাজীর পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলাত গাজীর পুত্র আক্তারুল গাজীর এক মাস পূর্বে ডাক্তারী পরীক্ষায় ২ টি কিডনি নষ্ট হয়ে যাওয়ার খবর জানতে পারে। পরবর্তীতে চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে খূলনায় নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় বৃহঃবার রাত ৯ টায় তার মৃত্যু হয়। ৪ ভাই বোনের ভেতর আক্তারুল সবার ছোটো। গরীব হওয়ায় পেশায় সে ভ্যান চালাতো। কিডনি নষ্ট হয়ে গেলে ডাক্তার কষ্টের কাজ করতে নিষেধ করলেও অভাব অনটনের ভেতর সে ভ্যান চালাতো। গতকাল শুক্রবার জুম্মার নামায শেষে দাফন সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।