× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ শিশুদের মেধা বিকাশের উদ্যোগে কাউকে বাধা হতে দেওয়া হবে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান – প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান

যাত্রী ব্যতীত বিমান অফিসে ভিড় না করার অনুরোধ বাংলাদেশ এয়ারলাইন্সের

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর): যাত্রী ব্যতিত অন্য কাউকে এয়ারলাইন্স অফিসে ভিড় না করার  জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

কোভিড১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি আরবে গমনকারী যাত্রী পরিবহণে যে বাধ্যবাধকতা ছিল ইতোমধ্যে তা শিথিল করেছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। 

ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদের দ্রুত ফিরে যাওয়ার স্বার্থে গত ৪ অক্টোবর জারিকৃত আদেশে ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করা হয়েছে।

এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতিত সকল আসনে যাত্রী পরিবহণ করা যাবে। এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে। ফলে সে দেশে ফিরে যাওয়ার অনুমতিপ্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা দূর হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পুরাতন টিকিটধারী সম্মানিত যাত্রীদের ধারাবাহিকভাবে কোনরকম চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে। 


এ ক্যটাগরির আরো খবর..