× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর 

বানান ত্রুটির কারণে যশোর শিক্ষা বোর্ডের ১লাখ ২৬ হাজার সার্টিফিকেট বাতিল, কোটি টাকার গচ্চা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
দুর্নীতিতে জড়িত চেয়ারম্যান

বানান ত্রুটি হওয়ায় যশোর শিক্ষা বোর্ডের ২০২১ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রায় ১ লাখ ২৬ হাজার সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এ ভুলের কারণে সার্টিফিকেট পুনঃ:মুদ্রণ করে প্রদান করতে বোর্ডের অতিরিক্ত ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৯৪৫ টাকা খরচ হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত টিম গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। অবশ্য ক্ষতির পরিমাণ কোটি টাকা নয় বলে দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষার যে সনদপত্র বা সার্টিফিকেট দেওয়া হয় তার কাগজ কেনা হয় সাধারণত অস্ট্রেলিয়া থেকে। কোটেশনের মাধ্যমে কাগজ কেনার পর সরকার নিয়ন্ত্রিত সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বোর্ডের মনোগ্রাম, তার নিচে বড় অক্ষরে শিক্ষা বোর্ডের ও পরীক্ষার সালসহ নাম ছাপা হয়। এর নিচের অংশ ছাপা হয় শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগ থেকে। সেখানে শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, কেন্দ্রের নাম ও নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, প্রাপ্ত জিপিএসহ পরীক্ষার নাম এবং ফলপ্রকাশের তারিখসহ অন্যান্য বিষয়গুলো উল্লেখ করা হয়। নিচের অংশ ছাপার জন্য চূড়ান্ত প্রস্তুতির পর একটি নমুনা সনদপত্র তৈরি করা হয়। ওই নমুনা ছেপে সংশোধনের জন্য পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগসহ সংশোধনের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়। এরপর পরীক্ষানিয়ন্ত্রক চূড়ান্ত করলে বোর্ডের অভ্যন্তরীণ প্রেসে ছাপার কাজ শুরু হয়।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এ সকল পদ্ধতিই অনুসরণ করা হয়।  এরপরও সনদপত্রের নিচের অংশে রোল নম্বরের পর যেখানে পরীক্ষার নাম লেখা হয়েছে সেখানে হাইয়ার (উচ্চ) শব্দটি ভুল বানানে ছাপা হয়েছে। বানান ভুল ধরা পড়ার পর ওই সনদপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে বাতিলের সিদ্ধান্ত নেয় বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ডের একাধিক সূত্রে একটি সার্টিফিকেট তৈরিতে ৮৯ টাকা করে খরচ হয়। এ হিসেবে ১ লাখ ২৫ হাজার ৭৪১টি সনদপত্রের জন্য যশোর শিক্ষা বোর্ডের ব্যয় ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৯৪৫ টাকা গচ্চা যাবে।
এদিকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব ‘ভুলের কারণে সার্টিফিকেট বাতিলের কথা স্বীকার করেন। তিনি জানান এ ঘটনায় দায়ীদের সনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কোটি টাকা নয় বলে দাবি করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..