× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার:যশোর

যশোর জেলা আ: লীগের সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
azad news

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে। মারপিটের ঘটনায় এবিএম জাফরী (৩৮) ও তার পিতা আসাদুজ্জামান (৬৫) গুরুতর আহত হয়েছেন।  আহতরা যশোর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সকলে একই এলাকার বাসিন্দা।
আহত জাফরীর অভিযোগ করে বলেন, হামিদপুর গ্রামের হারেজ ফকিরের বাড়ির সামনে ৩০ বছর আগে তার পিতা শিল্প ব্যাংক থেকে দশ একর জমি ক্রয় করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমি এবং আমার পিতা ওই জমিতে কলাগাছ রোপণ করতে যাই। জমিতে কলাগাছ রোপন করার সময় হঠাৎ জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার নেতৃত্বে ১২-১৫ জন সন্ত্রাসী বাহিনী চাইনিস কুড়াল ও শর্টগান নিয়ে উপস্থিত হন। এ সময় শহিদুল ইসলাম মিলন ওই জমিকে তার বিয়াইয়ের জমি দাবি করে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে। এ সময় দু-পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে শহিদুল ইসলাম মিলনের লোকজন জাফরী ও তার পিতার উপর শর্টগান দিয়ে হামলা চালায় এবং জাফরীর মাথায় শর্টগান দিয়ে আঘাত করে। এ সময় জাফরী ও তার পিতা আসাদুজ্জামান আহত হলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা মোটরসাইকেল ও জিপগাড়িযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রামবাসী জাফরী ও তার পিতা আসাদুজ্জামানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ অভিযোগ ভিত্তিহীন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামিদপুরে একটি মারামারির ঘটনা শুনেছি। কোন পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..