× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে হাজতির মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরে আইয়ুব আলী (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান।

যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আলী বলেন, ‘বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কেন্দ্রীয় কারা হাসপাতালে এবং পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।’

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা পুলিশের হাতে মাদকসহ আটক হন আইয়ুব আলী। ১৬ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তিনি কারাগারে আসেন। আইয়ুব আলী শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..