× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

স্টাফ রিপোর্টার, যশোর(আবুল কালাম আজাদ)

যশোরে হত্যা মামলার বাদী খুন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
যশোরে হত্যা মামলার বাদী খুন

যশোরে লাভলু বিশ্বাস (৩৮)  নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের খোলাডাঙ্গা বাড়ির অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি পূর্বে দায়ের করা হত্যা মামলা উঠিয়ে না নেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে ও স্বজনরা জানান, লাভলু আফিল গ্রুপের ডিমের সেলসম্যান হিসেবে কাজ করতো। তার কোন শত্রু নেই। বছর পাঁচেক আগে তার ছোটভাই মনিরুজ্জামান মনির খুন হন। ওই ঘটনায় দায়ের করা মামলার বাদী ছিল লাভলু বিশ্বাস।
আসামিপক্ষ বেশ কিছুদিন ধরে ওই মামলা তুলে নেয়ার জন্য লাভলু বিশ্বাসকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। লাভলু বিশ্বাস বিষয়টি পুলিশ জানায়। এরপর গতকাল রাতে একটি ফোন পেয়ে বাড়ির অদূরে রেললাইনের কাছে যায় লাভলু হোসেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়রা রেললাইনের পাশে ফজলে করিমের বাগান থেকে মুখে গামছা ঢুকানো উলঙ্গ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে আজ সকালে লাভলু বিশ্বাসের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..