× Banner
সর্বশেষ
সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় ট্রাকের ধাক্কায় ইনসান আলী হাওলাদার (৫২) ও তার মেয়ে ফারজানা আক্তার সুমি (১৯) নিহত হয়েছেন। ইনসান আলী তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চেপে খুলনা থেকে যশোর আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।

নিহতদের বাড়ি বরিশাল শহরের পুরাতনপাড়ার তিন নম্বর ওয়ার্ডে। তবে তারা বর্তমানে খুলনা শহরে বসবাস করতেন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, ইনসান আলী তার মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেলে চেপে খুলনা থেকে যশোরের দিকে আসছিলেন।

সকাল সাড়ে সাতটার দিকে তারা যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় পৌঁছুলে খুলনামুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পুলিশ ট্রাকসহ হেলপার সোহানকে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..