× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুন, ২০১৮

যশোর অফিস:   মণিরামপুরে পঞ্চম শ্রেণিপড়ুয়া নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত সেই কথিত প্রধান শিক্ষক লুৎফর রহমানকে মিডিয়ার সামনে হাজির করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এর আগে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শেওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় লুৎফরকে থানায় আনা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইনসপেক্টর (তদন্ত) এস এম এনামুল হক জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় থানা পুলিশ ও মণিরামপুর পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে লুৎফর রহমানকে আটক করে। এরপর থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজই লুৎফরকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। তিনি ওই এলাকায় মেয়ে-জামাইয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

লুৎফরের স্বজনদের দাবি, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। লুৎফর রহমান উপজেলার খড়িঞ্চি গ্রামের মৃত ফকির কবিরাজের ছেলে। তিনি মণিরামপুরের মাহমুদকাটি-রঘুনাথপুর নামের একটি প্রস্তাবিত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। গত এপ্রিলের ৮ তারিখ রাত আটটার দিকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে।


এ ক্যটাগরির আরো খবর..