যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় সাপের দংশনে মুকুল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তিনি মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মুকুল হোসেন গমের জমিতে সেচ দিতে যান। সেখানে গর্তে লুকিয়ে থাকা একটি সাপ তাকে দংশন করে।
ওঝা দিয়ে তাকে ঝাড়-ফুঁক করা অবস্থায় বেলা দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।