স্টাফ রিপোর্টার, যশোর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে স্কুল, কলেজ, মাদ্রসা ও বিশ^বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিত মানববন্ধন করেছে।
আজ সকাল সাড়ে ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো: আব্দুল হালিমের সভাপতিত্বে ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব হোসেন।
এসময় তিনি বলেন, ধ্বংসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাট-বাজার, কল-কারখানা, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার চক্রান্ত চলছে। বিশে^ যেসকল দেশে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিলো সব দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে। তাই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুল আলম, খোকা, জয়েন্ট সেক্রেটারী আলী সরদার, সম্পাদক হাফেজ মুহাসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু-যরসহ প্রমূখ।




