যশোরে সংখ্যালঘু সাংবাদিককে গলাকেটে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে আনন্দ দাস নামে এক সাংবাদিক কে কুপিয়ে ও গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় যশোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি মাছের গেঁড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আনন্দ দাসকে বাঁ হাতের কব্জি ও গলায় পোঁচ দেয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আনন্দ দাসের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে এখন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।