× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

যশোরে শ্রমিকের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
যশোরে শ্রমিকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর শহরের কারবালা সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে ইসরাফিল হোসেন মান্নাফ (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের দাবি স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হতে পারে। অবশ্য পুলিশ এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল রাতে নিজের বাইসাইকেল নিয়ে বের হয়েছিলেন মাটিকাটা স্কেভেটরের হেলপার মান্নাফ। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। আজ সকালে কারবালা এলাকার বাসিন্দারা ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মান্নাফের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। এরপর পথচারীরা তার মোবইল থেকে স্বজনদের ফোন দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও একটি ভাঙ্গা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইট দিয়ে মাথায় আঘাত করে মান্নাফকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালী থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন জানান, নিহতের মাথায় ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..