× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

যশোরে বিশ্ব ইজতেমার প্রথম দিন অতিবাহিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দিন শেষ হয়েছে। প্রথমদিনেই লাখো মুসল্লির সমাগম হয়েছে। ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য প্রফেসর জাকির আহম্মেদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার আগেই যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন তিনটি মাঠসহ আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার কার্যক্রম। এছাড়া ইজতেমার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।

এদিকে, ইজতেমা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো উপশহর এলাকা। পুলিশের পাঁচশ সদস্য, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি ইজতেমাস্থল নজরদারির জন্য বসানো হয়েছে ৪৫টি সিকিউরিটি সার্ভিলেন্স (সিসি) ক্যামেরা। একইসঙ্গে ইজতেমা কর্তৃপক্ষের এক হাজার স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় কাজ করছে বলে জানান যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) মীর শাফিন মাহমুদ।

আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্বইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গত বছর বিশ্বইজতেমাকে দু’ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা ও এর আশপাশের ৩২টি জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..