× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মোঃ মাসুদুর রহমান শেখঃ

যশোরে বিজিবির অভিযানে ৩৭৮২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে ৩৭৮২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক

যশোরের কোতোয়ালি থানার দাইতলা বাস স্টা্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ৩৭৮২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২০)।
মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭৮২ পিস ইয়াবা এবং ২টি মোবাইলস এক মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ইয়াবাগুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিল।
আটককৃত ইয়াবার মূল্য ১১,৩৪,৬০০/-(এগার লক্ষ চৌত্রিশ হাজার ছয়শত) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা এবং নগদ ১৯৫০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১১,৫৩,০৫০/- (এগার লক্ষ তিপান্ন হাজার পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..