যশোর প্রতিনিধি: যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় শহরের উপশহর সরকারি শিশু হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ চিকিৎসকবৃন্দ।
এ কর্মসূচির আওতায় আজ জেলায় তিন লাখ ২০হাজার ৭৩৭জন শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার ৩৫ শিশু ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৭০২ শিশু। ৪ হাজার ৫৭৬জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্ববাবধানে ২ হাজার ২৮৮টি কেন্দ্রে এ টিকা খাওয়াবেন।
করোনার মধ্যেও এ কর্মসূচি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিশুর অভিভাবকরা।
এদিকে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, জাতীয় ভিটামিন ’এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আজ ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান করা হবে। এখানে ৪ হাজার ৫৭৬জন স্বেচ্ছাসেবক, কর্মী ও সুপারভাইজারের তত্ত্বাবধানে ২ হাজার ২৮৮টি কেন্দ্রে এ টিকা খাওয়ানো হবে।
এ ক্যটাগরির আরো খবর..