× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

যশোর প্রতিনিধি : যশোর শহরের উপশহর বাবলাতলা ব্রিজ এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিরাজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজ সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশের দাবি ছয় ভাই-বোনের মধ্যে ঝগড়া চলাকালে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘাতক ছোট ভাই ইরানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহতের বড় বোন ময়না বেগম জানান, আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) দুপুরে তার বাড়িতে ভাই-বোনদের দাওয়াত ছিল। দাওয়াতে ছোট ভাই মিরাজ, তার দুই স্ত্রী, ছোট ভাই ইরান ও অপর তিন বোন আসেন। দুপুরে পারিবারিক বিষয় নিয়ে মিরাজের সাথে তার গোলাযোগ হয়। একপর্যায়ে মিরাজ তাকে চড় মারে। ছোট ভাই ইরান বাধা দিতে গেলে মিরাজ তাকেও মারপিট করে। একপর্যায়ে সব ভাই-বোনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় ইরান ক্ষিপ্ত হয়ে মিরাজকে ছুরি মারে। পরে চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং তারা মিরাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিও দাস বলেন, ‘মিরাজের বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে যশোর কোতোয়ালী থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে জানা গেছে ভাই-বোনের মধ্যে ঝগড়ার সূত্র ধরে হত্যার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ইরানকে ধরতে অভিযান শুরু হয়েছে এবং  মামলার প্রস্তুতি চলেছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..